, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জয়পুরহাট শহরের সৌন্দর্য রক্ষায় ডিভাইডারে স্থাপিত ল্যা¤পপোস্ট সহ বিভিন্ন স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণের দাবি জানিয়ে দেওয়া একটি পোস্ট নজরে আসার পর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ স¤পাদক ও জয়পুরহাট পৌর মেয়র প্রার্থী আবু রায়হান উজ্জল প্রধান।
শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিজেই মাঠে নেমে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের প্রচারমূলক ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করছেন তিনি। শহরের প্রধান সড়কের ডিভাইডারে স্থাপিত ল্যা¤পপোস্টে লাগানো নিজের ব্যানার-ফেস্টুনগুলো সরানোর সময় গতকাল তিনি উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন।
জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়পুরহাট শহরের সৌন্দর্য নষ্ট করে বিভিন্ন সড়ক, মোড় ও ল্যা¤পপোস্টে ব্যানার-ফেস্টুন লাগানোর বিষয়ে একজন সচেতন পৌরবাসী একটি পোস্ট দেন। এতে তিনি ব্যানার-ফেস্টুনগুলো অপসারনের দাবী জানান।
তাঁর ওই পোস্টটি মেয়র প্রার্থী আবু রায়হান উজ্জল প্রধানের নজরে এলে তিনি বিষয়টিকে গুরুত্ব দেন। এরপর অন্যদের সমালোচনা বা প্রশাসনের উদ্যোগের অপেক্ষা না করে নিজের প্রচারসামগ্রী নিজেই অপসারণের সিদ্ধান্ত নেন। তাঁর এ উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের মতে, রাজনৈতিক প্রচার প্রচারণার অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ডিভাইডারের বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ব্যানার-ফেস্টুন লাগানোর কারণে শহরের স্বাভাবিক সৌন্দর্য ব্যাহত হয়। এ ক্ষেত্রে একজন রাজনৈতিক নেতার নিজের প্রচারসামগ্রী নিজেই সরিয়ে নেওয়ার উদ্যোগ অন্যদের জন্যও দৃষ্টান্ত হতে পারে।
এ বিষয়ে জয়পুরহাট শহর বিএনপির সাধারণ স¤পাদক ও পৌর মেয়র প্রার্থী আবু রায়হান উজ্জল প্রধান বলেন, জয়পুরহাট শহর আমাদের সবার। এই শহরের সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরের সৌন্দর্য নষ্ট হওয়া নিয়ে একটি পোস্ট আমার নজরে আসে। বিষয়টি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। তাই নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণের উদ্যোগ নিয়েছি। শুধু অন্যদের কাছে পরিচ্ছন্ন শহরের প্রত্যাশা করলেই হবে না, নিজের জায়গা থেকেও দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রচারণা করতে গিয়ে যেন সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় এবং শহরের সৌন্দর্য নষ্ট না হয়, সেদিকে সবার খেয়াল রাখা উচিত। আমি মনে করি, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবারই জয়পুরহাট শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে কাজ করা প্রয়োজন।
শহরের সৌন্দর্য রক্ষায় তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাঁদের প্রত্যাশা, শুধু একজন নয়, সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এতে জয়পুরহাট শহর আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।