সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় মাদকসেবীর তিন মাসের জেল

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: মাদকের বিরুদ্ধে পুঠিয়া উপজেলা প্রশাসনের কড়া অভিযান। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার খুঁটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মন্টু আলী (পিতা—মৃত রইস উদ্দিন) নামে এক মাদকসেবীকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: September 4, 2026 | সময়: 5:37 am | সুমন শেখ