, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের এক লক্ষ্য টাকার চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার ১৪ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উদ্যোগে অর্থিক সহায়তার এ চেক নিহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
এসময় ছিলেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, খাজুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টো প্রমূখ।