, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার হাতে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে একটি বিশেষ ক্যানভাস তুলে দিয়েছে “এসো গড়ি যুব সংঘ”, রাজশাহী। রবিবার দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এ ক্যানভাস উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন “এসো গড়ি যুব সংঘ”-এর সভাপতি ও মহানগর যুব সংগঠন ফোরাম, রাজশাহীর সাংগঠনিক সম্পাদক হাসান শেখ, কোষাধ্যক্ষ রিফাত মাহফুজ, আইটি সম্পাদক রিদওয়ান এবং কার্যকরী সদস্য সানভি।