সর্বশেষ সংবাদ :

নওগাঁয় দখলবাজ ও চাঁদাবাজ পিতা-পুত্র আরও বেপরোয়া

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড ও আশেপাশের এলাকায় আজিজুল ও তার পুত্র আরাফাতের দখলবাজি ও চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পিতা পুত্রকে নিয়ে ওই এলাকায় আতংক বিরাজ করছে। আজিজুল হক শহরের চকবিরাম এলাকার মীর বকসের পুত্র। আরাফাত আজিজুলের পুত্র।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, আজিজুল বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তার বন্ধু ও প্রতিবেশি এলাকার কুখ্যাত খুনি আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সভাপতি ছেকার আহমেদ শীষানের ক্যাডার সাজ্জাদের দোসর হয়ে লুটপাট ও চাঁদাবাজি চালাতো। এমন কেহ নাই তাদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেয়েছে। আবার ৫ আগস্টের পরও সেই খুনি সাজ্জাদ ও তার পুত্র আরাফাতকে সাথে নিয়ে বালুডাঙ্গা ও আশ-পাশের এলাকায় এখন বিএনপি সেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এলাকায় তাদের হাত থেকে এখনও চাদা থেকে রক্ষা পায় নি।
খাস জমি দখল করা, কেও নতুন ভবনের ভিত্তি দিলেই তাদের পোয়া বারো হয়ে যায়। তাদের চাদা না দিলে কেও ভবন তৈরী করতে পারে না। শহরের সবচেয়ে আলোচিত হয়েছে তারা বালুডাঙ্গায় বাস টার্মিনালের সামনে চকপাথুরিয়া মৌজায় ২৮৪ নং হাল দাগে সরকারী খাস জমি ১৪ শতক দখল করে অবৈধ বাউন্ডারী দিয়ে পাহারা দিচ্ছে এবং বলে বেড়াচ্ছে যে নির্বাচনের পর তারা সেখানে বিল্ডিং নির্মাণ করবে।
ভূক্তভোগীরা সন্ত্রাসীদের নামে যাদের ছত্রছায়ায় থাকে (আওযামী লীগ ও বিএনপির নেতাদের) তাদের কাছে অভিযোগ করেও কোন লাভ হয় না। বরং তাদের চাঁদাবাজির মাত্রা আরও বেড়ে যায়। এমনকি থানায় অভিযোগ করেও কোন লাভ হয় নি ভূক্তভোগীরা জানিয়েছেন। ৫ আগস্টের পর তার ছেলে আরাফাতের নামে থানায় ইতিমধ্যে একাধিক অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।
বালুডাঙ্গায় কুটির শিল্প মেলায় চাকু মারাকে কেন্দ্র করে মামলা হলে আরাফাতকে পুলিশ গ্রেপ্তার করলেও জামিনে জেল থেকে বের হয়ে আরও দাপিয়ে বেরাচ্ছে। চাঁদাবাজির মাত্রাও বৃদ্ধি পেয়েছে বলে জানান এলাকাবাসীরা জানান।
দখলবাজ ও চাঁদাবাজ আজিজুল ও তার পুত্র আরাফাত বিগত সাড়ে ১৭ বছর আওয়ামী ক্যাডারদের সাথে চলার পরও বর্তমানে বিএনপির নেতাদের তেলবাজি করে ওয়ার্ড বিএনপিতে নিজের জায়গা করে নিয়েছে। এখন নিজেকে বালুডাঙ্গার ত্রাস মনে করছে বলে এলাকাবাসীরা জানান। তাদের বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহস পায় না।
এখনই এদেরকে রুখতে হবে, নচেৎ বিগত ফ্যাসিস্ট সরকারে মতো এরাও জাতীয় সরকারকে কলঙ্কিত করবে এবং বিএনপি দলের গায়ে দুর্গন্ধ লাগাবে। তাদের এই চাঁদাবাজি দখলবাজি বন্ধের জন্য সরকারের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন তারা।


প্রকাশিত: July 28, 2025 | সময়: 4:58 am | সুমন শেখ

আরও খবর