, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ ২জন স্বর্ণ চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ এর সদস্যরা। শক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এসআরবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর চুনিয়াগারী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মোক্তার মোল্যা (৪৫), রাজশাহী জেলার গোদাগাড়ীর জলাহার ভাজপুরের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দড়িখরবোনা মোড় বলাকা বিল্ডিং হিম স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর ২জন স্বর্ণ চোরাচালানকারিকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২৪১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ একে অপরের যোগসাজসে দেশের বিভিন্ন স্থান হইতে স্বর্ণ ক্রয় করে বিদেশে পাচার করে আসিতেছে। বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জব্দকৃত অবৈধ স্বর্ণ সংক্রান্তে জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্য স্বর্ণ তাদের হেফাজতে রাখার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় এরআরবি।