সর্বশেষ সংবাদ :

উত্তরা প্রতিদিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দৈনিক উত্তরা প্রতিদিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, সাংবাদিক, সুধীজন এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত উত্তরা প্রতিদিনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা।
এছাড়া রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি শ. ম. সাজু, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বক্তব্য রাখেন।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
দুই অধিবেশনেই সভাপতিত্ব করেন দৈনিক উত্তরা প্রতিদিন-এর প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (আরটিজেএ) এর সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব আলী শিকদার, বেসরকারি টেলিভিশন চ্যালেন ডিবিসি নিউজ ও সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবীব, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক মৌসুমী আক্তার, বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল, বিশেষ প্রতিবেদক সুজন আলী, প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার সাখাওয়াত হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. শামীম, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল, চ্যানেল ওয়ানের ক্যামেরাপার্সন রুবেল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা প্রমুখ।


প্রকাশিত: July 26, 2026 | সময়: 5:16 am | সুমন শেখ