সর্বশেষ সংবাদ :

অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রি করায় জরিমানা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং ছাড়পত্রবিহীন, বৈধ আমদানী ব্যতীত চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় নগরীর অলোকার মোড় এলাকায় অবস্থিত মিঃ ব্রাইট কেক এন্ড পেস্ট্রি শপ প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


প্রকাশিত: জুন ২৯, ২০২৬ | সময়: ৪:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর