সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার :
‎রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল আকস্মিকভাবে মিছিল বের করে। মিছিলটি সিটিহাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিছু দূর যাওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় মিছিলকারীদের মধ্যে অনেককে মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ছিল স্বল্প সময়ের। আকস্মিকভাবে স্লোগান দিতে দিতে তারা এলাকায় প্রবেশ করে এবং কয়েক মিনিটের মধ্যেই সরে যায়। এতে স্থানীয়দের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

‎এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলের বিষয়টি তাদের নজরে এসেছে। আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, “আজ সকালে একটি মিছিল হয়েছে বলে আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম। ঐ এলাকা যদি আমাদের ভিতরে পড়ে তাহলে আমরা আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।”
‎তবে এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে গ্রেফতারের কোন তথ্য পাওয়া যায়নি।

সবুজ/শামি


প্রকাশিত: June 3, 2026 | সময়: 6:00 pm | Daily Sunshine

আরও খবর