, , ।
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় এক যুবক ধান মাড়ায় করা মেশিন ও তাল গাছের মাঝে চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো:হাসেন আলী। সে উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর পুলিশপাড়া গ্রামের বাসিন্দা তার বাবার নাম মো: আঃ রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর পুলিশপাড়া গ্রামে ধান মাড়াই করার সময় অসাবধানতাবশত একটি ধান মাড়াই মেশিনের সাথে পাশে থাকা তাল গাছের মাঝে চাপা পড়ে যায় এতে সে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । কর্তব্যরত আবাসিক চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন/পুলিশ জানায়, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কামরুজ্জামান /শামি