সর্বশেষ সংবাদ :

গরীবের বন্ধু হয়ে থাকতে চাই-আবু সাইদ চাঁদ

মিজানুর রহমান,চারঘাট:
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, আমি চারঘাট-বাঘা উপজেলার সর্বস্তরের মানুষের ভাই। সকলের কাছে ভাই হয়ে থাকতে চাই। গরীবের বন্ধু হয়ে থাকতে চাই।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চারঘাট উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আবু সাইদ চাঁদ এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন। ভারতের দালালরা সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে। সিপাহী জনতার আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করা হয়েছিল।

জিয়াউর রহমান গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফেরত এসেছে। তার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণিত হবে।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারন সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, শলুয়া ইউনয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম,নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান, সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

এর আগে একটি বিশাল আনন্দ র‌্যালী চারঘাট পল্লী বিদ্যূৎ মোড় থেকে বের হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সভায় গিয়ে মিলিত হয়।

সানশাইন /শামি


প্রকাশিত: November 7, 2025 | সময়: 9:08 pm | Daily Sunshine