, , ।
রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :
পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষে নওগাঁর বদলগাছীতে “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে দুঃস্থ, গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এমপি ফজলে হুদা বাবুল বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হচ্ছে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কেউ যেন ঈদের দিনে কষ্টে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন্নবী স্যান্ডো প্রমূখ।
উপজেলার ৪৪৪ জন অসহায় ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
রানা হামিদ/শামি