বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে জেলা পরিষদের প্রশাসকগণের জন্য তিন দিন ব্যাপী “জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ” প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এর নিকট সনদ তুলে দেয়া হচ্ছে
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনআইএলজি সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজি-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইসমাইল হোসেন।
প্রশিক্ষণ শেষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-এর হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এ সময় দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানশাইন /শামি