সর্বশেষ সংবাদ :

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

অলিউল হক ডলার, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন এর অংশগ্রহনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে মুক্তমঞ্চে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর পলিচালক অলিউল হক ডলারের নেতৃত্বে শিল্পীবৃন্দ পরিবেশনায় বাউল, লোকসংগীত, দেশাত্ববোধক সংগীতের পরিবেশন করে দর্শক শ্রোতাকে মাতোয়ারা করে তুলেন।

 

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, শিক্ষক দুরুল হোদা, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। আদিবাসী শিল্পীবৃন্দ, কিশোর কিশোরী ক্লাবের শিল্পীবৃন্দ ও পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রী ছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

 

অনুষ্ঠান ও র‌্যালীতে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতিও বিশিষ্ট সমাজ সেবক আমানুল্লাহ আল মাসুদ, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ।

সানশাইন /শামি


প্রকাশিত: April 14, 2026 | সময়: 10:21 pm | Daily Sunshine