বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আলামিন খান,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১ তম আবর্তনের লোক প্রশাসন বিভাগের শারমিনকে তার ইসলামনগর বাসা থেকে মৃ/ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তার স্বামীর ভাষ্যমতে, তিনি বেলা ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে এসে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। পরে তিনি বাসার ভেতরে প্রবেশ করে শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না।
পরবর্তীতে দ্রুত তারা বাড়িওয়ালা সহ শারমিনকে দ্রুত এনাম-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন। বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান।
সানশাইন /শামি