সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় ডিজেলের দাম বেশি রাখায় দশ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল ডিজেল বিক্রি করায় দোকানদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ৭ মার্চ দুপুরে নলডাঙ্গা উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা গেছে, কালিগঞ্জ বাজারের ভাই ভাই স্টোর সরকারি মূল্যের চেয়ে লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা বেশি মুল্যে ডিজেল বিক্রি করছে।

অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে নলডাঙ্গা থানা পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জহুরুল ইসলাম/শামি


প্রকাশিত: March 7, 2026 | সময়: 8:12 pm | Daily Sunshine

আরও খবর