সর্বশেষ সংবাদ :

নির্বাচন উপলক্ষে টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন যবিপ্রবি শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ছয় দিনের ছুটি পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

২ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট প্রদানের সুবিধার্থে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি শুধুমাত্র ক্লাস বন্ধ থাকবে, তবে ওইদিন পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। অপরদিকে ১০ ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, অফিস আদেশ অনুযায়ী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারি—এই চার দিন ছুটি ঘোষণা করা হলেও, বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি হওয়ায় ১২ ও ১৩ ফেব্রুয়ারি যুক্ত হয়ে মোট ৬ দিনের ছুটি পাচ্ছেন যবিপ্রবির শিক্ষার্থীরা।

তারেক/শামি


প্রকাশিত: February 9, 2026 | সময়: 11:07 am | Daily Sunshine