বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানে জামাত-বিএনপি সংঘর্ষ হচ্ছে। আবার কোন কোন এলাকায় জামাতের অফিস তল্লাশী করে অস্ত্র উদ্ধার করছে পুলিশ। আমরা চারঘাট-বাঘার শান্তিপ্রিয় মানুষ , অশান্ত হতে চাই না। জনগণ আমাদের সাথে আছে। আমাদের জয় সু-নিশ্চিত ।
বুধবার (৪ ফেব্রুয়ারী )সকালে আড়ানী সংখ্যালঘু পরিবারের মাঝে ভোট চাইতে গিয়ে এমনটি কথা বলেন, আড়ানী ডিগ্রী কলেজের সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল। তিনি আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় গেলে এ দেশের মানুষ শান্তিতে ঘুমাবে। থাকবে-না কোন সন্ত্রাস-দুর্ণীতি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাইদ চাঁদের ধানের শীষ প্রতীকের বিজয় সু-নিশ্চিত করতে বাঘা উপজেলার আড়ানী পৌর সভায় ভোট প্রচারনায় নেমেছেন জুয়েল-সহ পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক এবং দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে সম্প্রতি আড়ানী এলাকায় একটি জনসভায় বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেন, যারা ধর্মের দোহায় দিয়ে রাজনীতি করছেন, তাদের ওয়াদা ছিলো কোন নারী কর্মীকে তারা মাঠে নামাবেন না। অথচ এখন শুনতে পাচ্ছি তাদের নারীরা এলাকায় গিয়ে বিভ্রান্ত ছড়িয়ে নারীদের জান্নাতের টিকিট দিয়ে আসছেন । আর বলছেন, সৎ লোকের শাসন চাই-দাড়িপাল্লায় ভোট চাই। আরে ভাই আমরা অসৎ হলাম কি করে। নামাজ কি তারাই পড়ে ,আমরা পড়িনা ? তিনি এ ধরনের গুজবে কান না দেয়ার জন্য সবাইকে বিশেষ ভাবে আহবান জানান।
এদিকে বুধবার সকালে লক্ষ্য করা গেছে, আড়ানী ডিগ্রী কলেজের সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল আড়ানী পৌরসভার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে মতবিনিময় করেন একই সাথে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নিতি আশানুরুপ সাড়া পান বলে এ প্রতিবেদককে জানান ।
প্রচারনা কালে মহিদুল ইসলাম জুয়েল বলেন, ধানের শীষ প্রতীক শুধু একটি প্রতীক নয় , এটি গণতন্ত্র পুনরুদ্ধার , জনগণের অধিকার আদায় এবং শহীদ জিয়র স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক। আমরা চাই, আড়ানীর সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করুক। যাতে করে আমরা নির্বাচনে বিজয়ের পর আড়ানী বাসির জন্য কিছু করতে পারি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাসু, আড়ানী পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম, যুবদল নেতা রকি, নাঈম, জিনা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। তারা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান।
এ বিষয়ে আড়ানীর কয়েকজন ভোটার জানান , বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা বেড়েছে। ধানের শীষ প্রতীককে ঘিরে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, মানুষের বাড়ি-বাড়ি গিয়ে কর্মীরা ভোট চাওয়ায় ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, চারঘাট-বাঘায় যে চারজন প্রার্থী প্রচারনা চালাচ্ছেন, তাদের মধ্যে লড়াই হবে ধানের শীষ-বনাম দাড়িপাল্লার মধ্যে।
নুরুজ্জামান /শামিল