সর্বশেষ সংবাদ :

আগামি বৃহস্পতিবার গোদাগাড়ীতে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহী-১(গোদাগাড়ী – তানোর) জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনি আসনে দুপুরে মহিশালবাড়ী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এক ঐতিহাসিক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) বেলা ১ টায় তৈমুর চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজশাহী জেলা জামায়াতে আমীর। তিনি জানান, দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই জনসভার আয়োজন করা হচ্ছে। জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, সুশাসন ও জনদাবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন জামায়াত আমীর।

একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে। এদিকে, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তি পূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সহযোগিতা করছেন।

জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক জানান, (গোদাগাড়ী – তানোর) আসন থেকে আমাদের প্রায় ৫০ হাজার নেতাকর্মীর উপস্থিতির কথা রয়েছে। পাশাপাশি সমর্থকরাও অংশ নেবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি গোলাম মোর্তজা, গোদাগাড়ী উপজেলা আমীর নোমায়ন আলী মাস্টার ও রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. মুহাম্মদ ওবাইদুল্লাহ সহ গোদাগাড়ী- তানোর উপজেলার শীর্ষ নেতারা ।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: February 3, 2026 | সময়: 8:14 pm | Daily Sunshine

আরও খবর