, , ।
নলডাঙ্গা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে আওয়ামিলীগ নেতা মোজাফফর হোসেন নিউটনকে গ্রেপ্তার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারী -২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার হরিদাখলসী গ্রামের মৃত আঃ মজিদের ছেলে মোজাফফর হোসেন নিউটনকে নিজ এলাকা গ্রেপ্তার করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মোজাফফর হোসেন নিউটন ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এম জহুরুল ইসলাম/শামি