সর্বশেষ সংবাদ :

বাঘায় শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চান নয়া সভাপতি – মহিদুল ইসলাম জুয়েল

নুরুজ্জামান,বাঘা :
নতুন সভাপতি হিসেবে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাঘার আড়ানী ডিগ্রী কলেজের নতুন সভাপতি মহিদুল ইসলাম জুয়েল।রবিবার(৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের প্যাডে লিখিত ভাবে জুয়েলকে সভাপতির দায়িত্ব দেওয়ায় তিনি বোর্ড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।একই সাথে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে স্থানীয় সুশীল সমাজের সহায়তা কামনা করেছেন।

কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত একমাস পূর্বে আড়ানী ডিগ্রী কলেজে শিক্ষার্থী অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হন। এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন মহিদুল ইসলাম জুয়েল। এরসাথে যুক্ত হন অধ্যাক্ষ সহ পাঁচজন শিক্ষক প্রতিনিধি। পরবর্তীতে এই ৯ জনের সিদ্ধান্ত ও মুল্যায়নে মহিদুল ইসলাম জুয়েলকে সভাপতি কারার প্রস্তাব পাঠানো হয় জাতীয় বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষের নিকট। সেখান থেকে রবিবার কলেজ অধ্যাক্ষের কাছে একটি পরিপত্র আসে। সেই পরিপত্রে মহিদুল ইসলাম জুয়েলকে সভাপতি নির্বাতিন করা হয়।

স্থানীয় লোকজন জানান, বিগত সরকার আমলে এই কলেজে বিশেষ কোন উন্নয়ন হয় নি। মহিদুল ইসলাম জুয়েল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও এলাকার একজন সম্মনীত ব্যক্তি। এদিক থেকে বিবেচনা করে আমরা তাকে সভাপতি হিসাবে চেয়েছি। আমাদের বিশ্বাস তিনি শিক্ষার মান বৃদ্ধি-সহ কলেজের সার্বিক উন্নয়ন করবেন।

এ বিষয়ে আড়ানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাসরিন আক্তার বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির প্রধান। যাঁর মূল কাজ হলো প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক তদারকি, আর্থিক ব্যবস্থাপনা, শিক্ষক-কর্মচারী নিয়োগ ও বেতন-ভাতা নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশনা প্রদান করা। এ ছাড়াও প্রতিষ্ঠানের সম্পদ ইত্যাদি রক্ষা ও শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে কল্যাণমূলক কাজ করে যাওয়া।

সার্বিক বিষয়ে মহিদুল ইসলাম জুয়েল জানান, অনেক যুদ্ধের পর আড়ানী ডিগ্রী কলেজ গভনিং বডির সভাপতি নির্বাচিত হয়েছি।কলেজের উন্নয়নে যা কিছু করনীয় সে প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। তবে যারা আমাকে সার্বিক ভাবে সহায়তা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও মজলুম জননেতা আবু সাইদ চাঁদ চাচাকে।

সানশাইন /শামি


প্রকাশিত: December 8, 2025 | সময়: 9:27 am | Daily Sunshine

আরও খবর