, , ।
ববি প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম সমাবর্তন আয়োজন ও বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ঐ কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরন আয়োজন করবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড মোঃ মুহসিন উদ্দিনকে আহ্বায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছে ৭টি অনুষদের ৭ জন ডিন, চারটি হলের ৪জন প্রভোস্ট,প্রক্টর , ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ও অর্থ ও হিসাব পরিচালকের অফিসের দপ্তর প্রধান । এছাড়া সদস্য সচিব হিসেবে বিশ্ববদ্যালয়ের রেজিস্টার রয়েছেন।
সানশাইন /শামি