সর্বশেষ সংবাদ :

যবিপ্রবির নতুন প্রক্টর ড. মো. ওমর ফারুক

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস.এম.নুর আলম এর জায়গায় এর স্থলাভিষিক্ত হয়েছেন।

 

 

 

 

 

গত ১৩ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক ০৯ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ে ‘প্রক্টর’ পদে যোগদানপত্র দাখিল করেছেন। তাঁর দাখিলকৃত যোগদানপত্র ০৯ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ পূর্বাহ্ন হতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।”

 

উল্লেখ্য, ড. মো. ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি  এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর  সম্পন্ন করেন।এর পর তিনি ফ্রান্সের মন্ট পেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং আমেরিকার পেন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্ট সম্পন্ন করেন।বর্তমানে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এর একজন মেম্বার।এছাড়াও তিনি সহকারী প্রক্টর হিসেবে সর্বশেষ দায়িত্বরত ছিলেন।

তারেক/শামি


প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫ | সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ | Daily Sunshine