সর্বশেষ সংবাদ :

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় বসছে এক লাখ ৮১ হাজার ৯০৪ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এক লাখ ৮১ হজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। এবার ছেলে পরীক্ষর্থীর সংখ্যা বেশি। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি। ইতোমধ্যেই কেন্দ্রগুলোতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ডের দক্ষ তত্বাবধায়নে। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে দেশব্যাপি এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম কেন্দ্র সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসএসসি পরীক্ষার বিষয়ে সম্প্রতি তিনি বলেন, কোন কেন্দ্র সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ডের বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্র সচিবদের শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার কেন্দ্রের আওতাধীন সব বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ করে-সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব দেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সব শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
চেয়ারম্যান সব পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সঙ্গে সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানান।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সভায় উপস্থিত সব কেন্দ্রসচিবদের মাধ্যমে সবার কাছে সহযোগিতা কামনা করা হয়।
এদিকে, এসএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে নিতে নগর পুলিশের পক্ষ থেকেও দেয়া হয়েছে নিরাপত্তা নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি। নগর পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর ২৭টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী নগর পুলিশ।
পরীক্ষা উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ এপ্রিল) হতে ১৩ মে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে বা এর সন্নিকটে লাউড স্পীকার ব্যবহার, কোন প্রাঙ্গণ বা বাড়িতে মুখে বা বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা করা, গান-বাজনা বা অন্যান্য শব্দ বড় করে শুনার জন্য মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন যন্ত্র ব্যবহার করা, অন্য কোন প্রক্রিয়ায় শব্দ করা; অথবা, কোন প্রাঙ্গণ বা ব্যবসাকেন্দ্রে এমন কিছু ব্যবহার করা যাতে বিকট শব্দ হয় এমন কিছু ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিার এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
রাজশাহী নগর পুলিশের আওতায় পরীক্ষা কেন্দ্রসমূহ হলো রাজশাহী কলেজিয়েট স্কুল (এসএসসি), সরকারী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয় (এসএসসি), রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি), রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি), গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী (এসএসসি), রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (এসএসসি), সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী (এসএসসি), নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় (এসএসসি), নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, কাটাখালী (এসএসসি), কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি), বায়া স্কুল এন্ড কলেজ (এসএসসি), সালেহা শাহ মোহাম্মদ বালক উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজারের পার্শ্বে (এসএসসি), রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা (দাখিল), মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল), নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা, পবা (দাখিল), রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল), টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বহরমপুর মোড় এমএস বিল্ডিং, রাজপাড়া (ভোকেশনাল), রাজশাহী কোর্ট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মহিষবাথান, রাজপাড়া (ভোকেশনাল), সিটি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নিউমার্কেট (ভোকেশনাল), নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোক) বিদ্যালয় (ভোকেশনাল), মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কাপাসিয়া (ভোকেশনাল)।


প্রকাশিত: April 7, 2025 | সময়: 3:22 am | সুমন শেখ

আরও খবর