সর্বশেষ সংবাদ :

তানোরে জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার তানোর :

ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোল্লাপাড়া বাজারে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন তানোর শাখার উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

 

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন তানোর শাখার সভাপতি শ্রী রান্টু হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রী সুমন রায়, সদস্য পরিতোষ পাল, নিতাই দাস, ইয়াদ আলী, সুরজিৎ হালদার প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাজুস এর প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানানো হয়।
টিপু সুলতান /শামি


প্রকাশিত: July 17, 2025 | সময়: 10:35 pm | Daily Sunshine