সর্বশেষ সংবাদ :

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাগবের দাবিতে ১১ দলীয় জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর একটি কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশ বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়কের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম কে, সহকারী পরিচালকের দায়িত্ব দেয়া হয় রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজাকে। এইসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েব আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, শাহাদাৎ হোসাইন, আব্দুস সামাদ প্রমুখ।


প্রকাশিত: May 6, 2026 | সময়: 4:25 am | সুমন শেখ