সেশনজট নিরসনে দ্বিতীয় দিনের মতো ইবি উপাচার্যের মতবিনিময়

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষদের সাথে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো : আসাদ্জ্জুামান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মনজুরুল হক, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার। উপস্থিত ছিলেন অনুষদভুক্ত বিভাগ সমুহের সভাপতি ও শিক্ষকবৃন্দ।

সভায় বিভিন্ন বিভাগের সভাপতি ও সিনিয়র শিক্ষকবৃন্দ এ বিষয়ে তাদের সুচিন্তিত মত তুলে ধরেন। তাদের মতামতের ভিত্তিতে ভাইস চ্যান্সেলর বলেন, সেশনজটের ভয়াবহতা থেকে ছাত্র-ছাত্রীদের মুক্তি দিতে না পারলে শিক্ষার কাঙ্খিত ফললাভে আমরা ব্যর্থ হবো। তিনি এ বিষয়ে দ্রুত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে পরীক্ষা ও ক্লাস গ্রহনের নির্দেশনা প্রদান করেন।

সানশাইন /ওয়াসিফ/শামি


প্রকাশিত: জুন ২৯, ২০২৫ | সময়: ৬:২৭ অপরাহ্ণ | Daily Sunshine