সর্বশেষ সংবাদ :

নাটোরে বিএনপির লিফলেট বিতরণকালে প্রতিপক্ষের হামলা, পাঁচজন আহত

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর শহরের কানাইখালী এলাকায় মঙ্গলবার সদর ও নলডাঙ্গা উপজেলার জনসাধারণের ব্যানারে শিল্পপতি আবুল কাশেমের সমর্থকরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন পাঁচজন।
আহতরা হলেন, জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট,এন এসে সরকারী কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক মীর হাবীব, ছাত্র দল নেতা কাউসার আলী ও রিয়াদ সহ অনেকে। বৃহস্পতিবার বেলা এগারোটায় শহরতলীর দত্তপাড়ায় ঐ হামলার প্রতিবাদে নাটোর জেলা সাইবার দল আয়োজিত সংবাদ সম্মেলনে এঘটনাটির তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে নাটোর জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার নাটোর প্রেসক্লাবের সামনে সদর ও নলডাঙ্গা উপজেলার জনসাধারণের ব্যানারে শিল্পপতি আবুল কাশেমের সমর্থকরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করলে সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সমর্থকরা হামলা চালায় এতে পাঁচজন আহত হন।
তিনি বলেন, ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই প্রতিপক্ষরা মিছিলে ঢুকে মিছিলে উপস্থিত নেতাকর্মীদের মারধর, ভাঙচুর ও তাণ্ডব চালায়। এই হামলায় দলের একাধিক কর্মী আহত হন যা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির সক্রিয় সদস্য শিল্পপতি আবুল কাশেম তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সক্রিয় সদস্য ও আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা।
তাঁর প্রচারণায় অবৈধভাবে পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে এবং ভিন্নমত তুলে ধরায় নেতাকর্মীদের ওপর নির্যাতন বাড়ছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সমর্থকরা এলাকায় একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং ভিন্ন ধারার নেতাদের দমনপীড়ন চালাচ্ছে। এই হামলা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা মাত্র।
গুলমেরাজ হ্যামলেট বলেন, আমরা শান্তি ও অংশগ্রহণমূলক রাজনীতি চাই। কাউকে ব্যক্তিগত আধিপত্যের সুযোগ দেয়া হবে না। হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচারের আওতায় আনার জন্য সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করারও জোর দাবি জানান তিনি।
জেলা বিএনপিতে ব্যক্তি কেন্দ্রিক নয় নেতৃত্বকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক কর্মপদ্ধতি ফিরিয়ে আনা। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি বন্ধ, আহত নেতাকর্মীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত ও বহিষ্কৃত নেতা ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্মিলিতভাবে শান্তি ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে দেশকে গড়ার লক্ষ্যে কাজ করত হবে। গত কয়েক মাস ধরে নাটোরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সহিংসতার পরিসংখ্যান নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। শহরে পুনরায় শান্তি শৃঙ্খলা,সুশাসন, স্বচ্ছব্যবস্থা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, আসন্ন দুর্গাপূজা উভয়পক্ষকেই শান্ত থাকতে হবে। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করি না ও কখনো করবো না। আমি বা আমিত্ব এ ধরনের রাজনীতি আর চলবেনা। আমাদের দলের নেতা তারেক রহমান যাকেই ধানের শীষের প্রতীক দিবেন আমরা সম্মিলিতভাবে তার পক্ষেই কাজ কবর।
এসময় ছিলেন জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক, বিএনপি কর্মী ফারুক হোসেন ও রাসেল।


প্রকাশিত: September 26, 2025 | সময়: 1:01 am | সুমন শেখ