সর্বশেষ সংবাদ :

নগরীতে ‘সপ্তর্ষি’ প্রোপার্টিজের ফ্ল্যাটের চাবি হস্তান্তর

স্টাফ রিপোর্টার: রিয়েল এস্টেট খাতে প্রচলিত ধারণা বদলে দিয়ে নির্ধারিত সময়ের এক বছর আগেই গ্রাহকের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিল রাজশাহীর আবাসন প্রতিষ্ঠান ‘ত্রিকোণ প্রোপার্টিজ’। যেখানে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হওয়াই একটি সাধারণ চিত্র, সেখানে এমন ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত ‘সপ্তর্ষি’ প্রকল্পের ফ্ল্যাট মালিকের কাছে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়। নির্দিষ্ট সময়ের এত আগে স্বপ্নের ফ্ল্যাট বুঝে পেয়ে মালিকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ত্রিকোণ প্রোপার্টিজের ফাউন্ডার ও সিইও মো. আসমাউল হোসনা। তিনি বলেন,“২০২০ সালে যখন যাত্রা শুরু করি, আমাদের স্বপ্ন ছিল কেবল ইট-সিমেন্টের কাঠামো তৈরি করা নয়, বরং মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং বিশ্বাসের একটি মজবুত ভিত্তি স্থাপন করা। ‘সপ্তর্ষি’ প্রকল্পটি ছিল সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি। আমাদের পুরো টিমের নিরলস পরিশ্রম এবং গ্রাহকদের অটুট আস্থার ফলে আমরা নির্ধারিত সময়ের এক বছর আগেই প্রকল্পটি হস্তান্তর করতে সক্ষম হয়েছি। এটি কেবল ব্যবসায়িক সাফল্য নয়, এটি আমাদের প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধতার বিজয়।”
তিনি ‘সপ্তর্ষ’ নামের ব্যাখ্যা দিয়ে বলেন,“আকাশের সাতটি উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের কাছেও এই প্রকল্পটি ছিল গুণগত মান, স্বচ্ছতা, নির্দিষ্ট সময়ে হস্তান্তর, নিরাপত্তা, আধুনিক নকশা, গ্রাহক সন্তুষ্টি এবং বিশ্বস্ততা—এই সাতটি মৌলিক আদর্শের প্রতীক।”
অনুষ্ঠানে চাবি হাতে পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক ফ্ল্যাট মালিক জিয়াউল কবির স্বপন বলেন,“বাংলাদেশে ফ্ল্যাট কেনার সময় সবার মনেই একটা ভয় কাজ করে— ঠিক সময়ে কাজ শেষ হবে তো? মানসম্মত হবে তো? কিন্তু ত্রিকোণ প্রোপার্টিজ আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে। তারা শুধু কথাই রাখেনি, আমাদের প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত ও সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছে। আজ থেকে ‘সপ্তর্ষি’ শুধু একটি বিল্ডিং নয়, এটি আমাদের শান্তির নীড়।”অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিওও মো. সাজেদুল করিম এবং প্রকল্পের কারিগরি দিক তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. আব্দুল সামাদ।
আয়োজকরা জানান, ২০২০ সালে যাত্রা শুরু করে অল্প সময়েই ত্রিকোণ প্রোপার্টিজ গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ‘সপ্তর্ষি’ তাদের সফলভাবে সম্পন্ন হওয়া তৃতীয় প্রকল্প। বর্তমানে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠানটির আরও চারটি প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে।
রিয়েল এস্টেট খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, নির্দিষ্ট সময়ে মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করার মাধ্যমে ত্রিকোণ প্রোপার্টিজ রাজশাহীর আবাসন খাতে একটি নির্ভরযোগ্য ও প্রতিশ্রুতিশীল নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাদের এই সাফল্য অন্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।


প্রকাশিত: June 29, 2025 | সময়: 4:37 am | সুমন শেখ