সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় উপজেলা সভাকক্ষে এই সভা উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম,বাঙ্গাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম প্রমূখ।
মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।


প্রকাশিত: June 27, 2025 | সময়: 4:28 am | সুমন শেখ