সর্বশেষ সংবাদ :

যুগ্ম মহাপরিচালক অপারেশন পদে পদায়ন হলেন শহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে  গতকাল ১৯ জুন কয়েকজন কর্মকর্তা কে পদোন্নতি দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ ।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে মোঃ শহিদুল ইসলামকে আওয়ামীলীগ সরকারের সময় একাধিকবার পদোন্নতি আটকানো হয়।মোঃ শহীদুল ইসলাম ( চিপ অপারেটিং সুপারিনটেনডেন্ট চ:দা:) বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা একজন কর্মকর্তা। সৎ,নিষ্ঠাবান এবং যোগ্য কর্মকর্তা হিসেবে রেলওয়ে তার অনেক সুনাম রয়েছে। বর্তমানে তাকে পদোন্নতি দিয়ে  যুগ্ম মহাপরিচালক অপারেশন( চ: দা:) বাংলাদেশ রেলওয়ে ভবন ঢাকা এর স্থানে পদায়ন করা হয়েছে।

দীর্ঘ এই প্রতীক্ষার পর তার পদোন্নতি পেয়ে রেলওয়ে সহকর্মীদের মধ্যে অনেক উচ্ছ্বাস দেখা গিয়েছে। সহকর্মীদের মধ্যে অনেকেই বলাবলি করছে,  অনেকদিন পর হলেও শহীদুল ইসলাম তার যোগ্য জায়গায় পদোন্নতি পেল। এইজন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানিয়েছে।

 

এছাড়াও একই স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনাব এ এম  সালাউদ্দিন (যুগ্ন মহাপরিচালক অপারেশন চ:দা:) কে যুগ্ন মহাপরিচালক উন্নয়ন ও ট্রাফিকে, জনাব মোঃ শফিকুর রহমান (পরিচালক জনসংযোগ)  কে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পূর্ব চ: দা:,  জনাব ফরিদ আহমেদ (সরকারি রেল পরিদর্শক)  কে মহাপরিদর্শক পশ্চিম চ:দা:,  জনাব মোঃ আমিনুল হাসান( যুগ্ম মহাপরিচালক লোকো চ:দা:) কে অতিরিক্ত মহাব্যবস্থাপক চ:দা: বাংলাদেশ রেলওয়ে রাজশাহী, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম (সরঞ্জাম নিয়ন্ত্রক পূর্ব,  বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রাম)  কে সরঞ্জাম নিয়ন্ত্রক পশ্চিম, জনাব এস এম রাশেদ ইবনে আকবর ( সরঞ্জাম নিয়ন্ত্রক পশ্চিম চ:দা:) কে চীফ পার্সোনাল অফিসার পশ্চিম চ:দা  এর জায়গায় পদার্পণ করা হয়।

সানশাইন /শামি


প্রকাশিত: June 20, 2025 | সময়: 7:44 pm | Daily Sunshine