চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতুর স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতুর মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কল্যাণী মহিলা সংসদের মর্জিনা হক মিলনায়তনে জেলা গাল গাইডস এসোসিয়েশন, কল্যাণী মহিলা সংসদ, ইনার হুইল ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ডা. সালমা আরজুমান্দ বানু, সমাজ সেবক শফিকুল আলম ভোঁতা, এনামুল হক তুফান, অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিনা বেগম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমদ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম, ইনার হুইল ক্লাবের সভাপতি ফারুকা বেগম, গৌরি চন্দ্র সিতুর বোন কবিতা চন্দ প্রমুখ।
বক্তরা বলেন এই শহরে গৌরী চন্দ সিতু একজনই। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তিনি একাধারে ক্রীড়া, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় একজন সংগঠক ছিলেন।


প্রকাশিত: মে ২২, ২০২৫ | সময়: ৪:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ