সর্বশেষ সংবাদ :

তানোরে জামায়াতের নির্বাচনী কর্মীসমাবেশ

স্টাফ রিপোর্টার, তানোর: তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন ৬নং ওয়ার্ড কতৃক আয়োজিত নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে পাচন্দর ইউপি জামায়াতের আমির জুয়েল রানা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য জেলা কৃষি বিষয়ক সম্পাদক ও পাকড়ি ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, উপজেলা সেক্রেটারি ডি এম আক্কাস আলী, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ সৈয়দ আলী, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কাজী মিজানুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাচন্দর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক। এসময় জামাযাতের কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 1, 2025 | সময়: 4:02 am | সুমন শেখ