, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ব্যাংকার্স ক্লাবের ১২তম এএনবি ব্যাংকার্স ক্লাব ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠান হয়েছে। এবারে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে এনআরবিসি ব্যাংক।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
খেলায় ৬টি গ্রুপে মোট ১৯টি দল অংশ গ্রহণ করেছিল।