গোমস্তাপুরে নবাগত ইউএনওর যোগদান

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন জাকির মুন্সি। বৃহস্পতিবার বিকেলে বিদায়ী ইউএনও নিশাত আনজুম অনন্যার কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহন করেন।এরআগে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রট হিসেবে কর্মরত ছিলেন।বিদায়ী ইউএনও নিশাত আনজুম অনন্যা বগুড়ার আদমদিঘী উপজেলায় বদলি হয়ে যাওয়ায় তিনি তার স্থলাভিষিক্ত হলেন।


প্রকাশিত: মে ৯, ২০২৫ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ