সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে আধুনিক ফুল চাষ বিষয়ক শীর্ষক মালী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক ফুল চাষ বিষয়ক মালী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। উপজেলা সেমিনার কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় মানসম্পন্ন ফুল ও বাহারী গাছ উৎপাদন এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মালী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ফুল চাষী, বিক্রেতা ও ফুল চাষে আগ্রহী মোট ২০ জন আগ্রহী ফুল চাষী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় গোদাগাড়ী উপজেলায় এক মাসব্যাপী ফুল বিষয়ক মালী প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালাটি ফুলের জাত উন্নয়ন, উৎপাদন, সংগ্রহোত্তর ও মূল্য সংযোজন প্রযুক্তি উদ্ভাবন এবং বিস্তার কর্মসূচি প্রকল্পের অর্থায়নে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মালী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপ-পরিচালক স্থানীয় সরকার, জাকিউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সমবায় কর্মকর্তা মানিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকিউল ইসলাম বলেন, ফুল একটি অর্থকরী ফসল। ফুল চাষ অধিক লাভজনক হওয়ায় মাঠ পর্যায়ে কৃষকের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। একই পরিমাণ জমিতে যদি ধান বা অন্য ফসল এবং ফুল চাষ করা হয়, তবে অন্য ফসলের তুলনায় ফুল চাষ থেকে দুই-তিনগুণের অধিক মুনাফা লাভ করা সম্ভব। তাই আমি আশা করি, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত শিক্ষার মাধ্যমে আপনারা ফুল চাষে আরও আগ্রহী হবেন।


প্রকাশিত: September 24, 2025 | সময়: 12:42 am | সুমন শেখ