সর্বশেষ সংবাদ :

নব-নিযুক্ত উপ-পরিচালক আব্দুর রশীদকে ফুলের শুভেচ্ছা শিক্ষকবৃন্দের

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক রাজশাহী অঞ্চলের নব-নিযুক্ত উপ-পরিচালক আব্দুর রশীদ ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার তিনি উপ-পরিচালক হিসেবে তাঁর অফিসে যোগদান করেন। তিনি এরআগে রংপুর অঞ্চলের উপ পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল তাঁকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ ফুলের সংবর্ধনা জানান। তাঁরা হলেন রাজশাহী কলেজের নব যোগদানকৃত অর্থনীতি বিভাগের সহযোগি শিক্ষক মো. আব্দুর রহিম, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী বিভাগীয় শাখার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন, যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম ও রাজশাহী জেলা সদস্য সচিব মো: জাহিদুর রহমান।


প্রকাশিত: May 7, 2025 | সময়: 3:16 am | সুমন শেখ

আরও খবর