সর্বশেষ সংবাদ :

চাঁদা না দেয়ায় এসকেভেটরে আগুন দুর্বৃত্তের

স্টাফ রিপোর্টার,চারঘাট :

রাজশাহীর চারঘাটে চাঁদা না দেয়ায় আশ্রায়ন প্রকল্পের সরকারী খাল খননে ব্যবহৃত এসকেভেটর রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্তরা। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এসকেভেটরের মালিক রিদওয়ান। এ বিষয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং ১০ জন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়,উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছী সরকারী আশ্রয়ন প্রকল্পের অধিনে একটি খাল খননের কাজ শুরু করা হয়। কাজ শুরুর পর থেকে কয়েক দুর্বৃত্তরা এসকেভেটর মালিকের কাছ থেকে চাদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১২ মার্চ রাতে এক দল দুর্বৃত্ত গিয়ে আবারো চাঁদা করে। এমন সময় চাঁদা দিতে অস্বিকৃতি জানালে তারা আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেয় এসকেভেটর। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এসকেভেটর মালিক রিদওয়ানের।

এ বিষয়ে রিদওয়ান বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ১০ জন অজ্ঞাতনামা আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, ঘটনাটি শুনে ওসিকে মামলাটি রেকর্ড করার জন্য বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

মিজানুর /শামি


প্রকাশিত: March 14, 2026 | সময়: 8:29 pm | Daily Sunshine

আরও খবর