বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ীর যৌথ উদ্যোগ অংশীদারও।
বৃহস্পতিবার সকালে আইসিসিবিতে ঢাকা মোটর শোতে এই খ্যাতনামা ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জিএসি এর কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ এবং রেমন ওয়াং।
বাংলাদেশে জিএসি এর যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে তা হলো জিএসি ঊগকঙঙ, একটি কমপ্যাক্ট এসইউভি; জিএসি ঊগতঙঙগ, একটি ছোট এবং স্পোর্টি এসইউভি; এবং জিএসি ঊ৯, একটি বিলাসবহুল এমপিভি।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে ডিএইচএসের দেশের অটোমোবাইল শিল্পকে আরও শক্তিশালী করলো।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসি এর ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনাও করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।