সর্বশেষ সংবাদ :

কলাবাগান থেকে ভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নির্জন কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১টা থেকে সকাল ৯টার মধ্যে পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকায়।
খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের লিলতাব হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কৃষক আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে ভিকটিম সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো লাশ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
ভিকটিমের পিতা জানান, সোহেল প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৭ টার দিকে খাওয়ার পর বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। রাত ৯টার দিকে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানায়, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত যুবক সোহেল পেশায় ভ্যানচালক।
তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছিলেন এবং রাতে খাওয়া-দাওয়া শেষে বাজারের দিকে যান। রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন করলে ফোন বন্ধ পান।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: September 11, 2025 | সময়: 5:39 am | সুমন শেখ

আরও খবর