চাঁপাইনবাবগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের সূধী সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সূধীজনদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, নায়েবে আমীর সাবেক এমপি লতিফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেশুর রহমান, সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ্হক বুলু বিশ্বাস, বিএনপি নেতা রুফকুল ইসলাম বুলবুল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, বৈবষম্য বিরোধ ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ অন্যরা।
বক্তারা ফ্যাসিস্ট সরকারের দোসরসহ মাদক, সন্তাস, কককেটবাজী, কিশোরগ্যাং প্রতিরোধে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা রাখার দাবি জানালে পুলিশের পক্ষ থেকে তা বাস্তায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।


প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ | সময়: ৪:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর