বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহ প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উন্নয়ন প্রকল্প, উপজেলা ভূমি অফিস, মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়া পরিদর্শনে এসে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও অপ্রত্যাশিত অন্ডিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুর ইসলাম।
পরিদর্শনকালে জেলা প্রশাসক অফিয়া আখতার বলেন, ‘জনকল্যাণ নিশ্চিত করতে সব কর্মকর্তাকে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে, তবেই জনগণের মান উন্নয়ন সম্ভব, আর সেটিই সামগ্রিক ভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে।