, , ।
ইমাম হোসেন,সানশাইন ডিজিটাল:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের পম্পাড়া গ্রামে দুই সন্তানের জনক রাজা আলী (৩০) নামের এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিষ পান করে আত্মহত্যা করেন ওই যুবক।
এ ঘটনা নিহতের বড় ভাই শাহীন আলী বলেন, আমার ভাই রাজা ঋণে জর্জরিত হয়েছিল, সেই কারণে পরিবারে সব সময় কলহ লেগেই থাকতো। যার কারণে সে সন্ধ্যার দিকে বিষ খায়। পরে আমরা বিষয়টি জানতে পেরে খুব দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে তার অবস্থা বেগতিক দেখে, দায়িত্বরত ডাক্তার, তাকে রাজশাহীতে পাঠায়। পরে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে সে মারা যায়।
এই বিষয়ে পুঠিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সানশাইন /শামি