সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে রিক্সা ভ্যান অটো চালকদলের মতবিনিময় ও পরিচিতি সভা

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখার নব গঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা রিক্সা ভ্যান ও অটো চালকদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নওগাঁ জেলা শাখার আহবায়ক সেকেন্দার আলী।
মতবিনিময় ও পরিচিতি সভায় স্বাগত বক্তব্য দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নওগাঁ জেলা শাখার সদস্য সচিব সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক লুৎফর আহমেদ, যুগ্ম-আহবায়ক উজ্জ্বল হোসেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন সোনার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জি এম কাউসার ইসলাম রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক লালবর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদল নিয়ামতপুর উপজেলা শাখায় ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


প্রকাশিত: April 13, 2025 | সময়: 4:50 am | সুমন শেখ