বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠনের আয়োজনে এ ইফতার অনুষ্ঠিত হয় সোমবার (১৮ মার্চ)।
চন্দ্রিমা থানা বিএনপি: রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর শিরোইল কলোনী এলাকায় রাজশাহী মহানগরীর অন্তর্গত চন্দ্রিমা থানা বিএনপির আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চন্দ্রিমা থানা বিএনপি আহবায়ক ফাহিজুর হক ফাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ঈশা।
চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ।
এসময় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান মন্টু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনসহ নগর বিএনপি ও চন্দ্রিমা থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার প্রকৃত দোসররা আমাদের ক্ষতিসাধন, বিএনপির উন্নয়নের অগ্রযাত্রার পদে পদে বাধা সৃষ্ট করেছে। সেই দোসররা যেন আমাদের আর কোন ক্ষতি না করতে পারে, তাই আমাদের একতা দরকার। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি সুন্দর দেশ গড়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনা ও এরশাদকে বিতাড়িত করেছে। শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তাদেরকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে দলীয় নেতা-কর্মীসহ সকলস্তরের সাধারণ মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিএনপি নেতা রায়হান: াজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন, দেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে স্থিতিশীলতা রক্ষা করা উচিত। সোমবার (১৭ ই মার্চ) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে পবা উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা এটুকু বলতে পারি, আমরা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দাবি অনেক আগে দিয়েছি, যখন এই সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলোর সঙ্গে আজকের যে প্রস্তাব উঠে আসছে সেখানে খুব বেশি পার্থক্য দেখছি না।
রায়হান বলেন, দেশে হত্যা, খুন, ধর্ষণ এমন একটি জায়গায় চলে যাচ্ছে যে জায়গাটা আমাদের পীড়িত করছে। অন্যদিকে আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি, যেসব প্রতিষ্ঠান আছে, তারাও তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় বের হয়ে আসছে।
দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে জেলা বিএনপির এই নেতা বলেন, আমরা এখন অন্তত আন্তরিকভাবে চাচ্ছি, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে যাবেন। কারণ, আমরা অতীত অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, নির্বাচন যত দেরি হবে তত বেশি বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যারা উগ্র, জঙ্গি তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, আমরা তাই মনে করি, যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে এসে একদিকে দেশ পরিচালনা করবে, অন্যদিকে অত্যন্ত প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো আমরা সবাই একসঙ্গে করতে পারবো।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহব্বায়ক আলী হোসেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক শাহাদাত হোসেন হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য তাজমুল তান টুটুল, কাটাখালি পৌরসভা বিএনপি সদস্য সচিব নাজমুল হক নাজমুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের আহব্বায়ক মিলন হোসেন, পবা উপজেলা কৃষকদলের আহব্বায়ক শরিফুল ইসলাম, নওহাটা পৌরসভা কৃষকদলের আহব্বায়ক রবিউল ইসলাম,পবা উপজেলা শ্রমিক দলের আহব্বায়ক আতাউর রহমান। ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
জামায়াতে নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়ঘাটি ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে ক্ষিদ্র হাটরা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.আবুল কালাম আজাদ।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির মাও: আব্দুল খালেক। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়ঘাটি ইউনিয়নের আমীর মাও: মো: আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুস্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাও: মো: ইসমাইল আলম আল হাসানী (জেলা শুরা সদস্য), মোহনপুর উপজেলা আমীর মাও: জি এ এম আব্দুল আওয়াল, উপজেলা নায়েবে আমীর মাও: আবুল কালাম আজাদ ও উপজেলা সেক্রেটারি আবদুল গফুর মৃধা প্রমূখ। এসময় প্রধান আলোচক বলেন, জুলাই বিপ্লবে ২ হাজার শহীদ ছাত্র জনতার রক্তের ঋন পরিশোধ হবে ইসলামি বিপ্লবের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ।
বাগমারা: রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার মোশাররফ হোসেন, কাচারী কোয়ালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউসুফ আলী, ছমির উদ্দীন, দুলাল হোসেন, কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক উজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিন রেজা, যুবদল নেতা আতিকুর রহমান জজ, রেজাউল করিম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সকল শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর প্রেসক্লাব: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্টে ইফতার মাহফিল এ অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ সভাপতি শফিকুল ইসলাম, সহ সম্পাদক আল মামুন বিশ্বাস, সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, দেলোয়ার হোসেন রনি, শহীদুল ইসলাম, নুরুজ্জামান, ইমরান আলী, জাকির হোসেন সনি, ইমরান বাবু, শাহরিয়ার শাহাদাত, আজিজুল হক প্রমুখ। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সার্জেন্ট (অবঃ) আসাদুল হক বিশ্বাস, ল্যান্ড কর্পোরেল (অবঃ) সোহেল রানা, সার্জেন্ট বুলবুল আহমেদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট প্রেসক্লাব: জয়পুরহাট প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট প্রেসক্লাবের সকল সদস্যরা আয়োজনে গত রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট -২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসাদুজ্জামান, সদর থানার ওসি নূর আলম সিদ্দিক, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, রাশেদুজ্জামান রাশেদ, মিজানুর রহমান মিন্টু প্রমুখ। উপস্থিত ছিলেন মতলুব হোসেন, রেজাউল করিম রেজা, সোহেল আহমেদ লিও, সাধারণ স¤পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ স¤পাদক আবিদুল মোমেন মুনি, সিনিয়র সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ।
রিশিকুল ইউনিয়ন বিএনপি: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় রিশিকুল ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রিশিকুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। আরও ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম-আবায়ক ও রাজশাহী জেলা বিএনপি সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল।
মহাদেবপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাদেবপুরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুৃর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, সেকেন্দার আলী, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোকলেছার রহমান, সাবেক অধ্যক্ষ মাজেদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতে খারুল আলম ইপুর সঞ্চালনায় ও ইফতার ও দোয়া মাহফিলের পরিচালনা কমিটির সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাফফর রহমান, যুগ্ম-আহবায়ক শাহদত হোসেন শান্ত, এফ আই সবুজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন আহমেদ প্রমূখ।