সর্বশেষ সংবাদ :

৬০০ বাস মালিককে সমিতির পক্ষ থেকে ঈদ উপহার

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ বাস মালিক সমিতির সদস্যদের ঈদ উপহার দেয়া হয়েছে। সোমবার ৬০০ জন সদস্যের প্রতিজনকে প্রায় ১০ হাজার টাকা করে দেয়া হয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, বাস মালিকদের ঈদ বোনাস দিতে পেরে ভালো লাগছে। এবারেই সর্বোচ্চ টাকা দেয়া হয়েছে। এবারেই সর্বোচ্চ বোনাস দেয়া হয়েছে। এর আগে সর্বোচ্চ ৫০০০ এবং ১০০০ টাকার সামগ্রী দেয়া হয়েছে। বৃহত্তর মালিকদের স্বার্থ রক্ষা করে এটা দেয়া হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিরেন জিল্লুর রহমান, আলমগীর হোসেন এবং আরো কার্যকরী পরিষদের বিভিন্ন নেতাসহ বাস মালিকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: February 24, 2026 | সময়: 4:05 am | সুমন শেখ