সর্বশেষ সংবাদ :

শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রীমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজ্বী শাহাজান আলী।
প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিকের সার্বিক দিকনির্দেশনা ও সহকারী দুই শিক্ষকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মাইনুল ইসলাম,১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার হোসেন ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, আনসার আলী টুটুল এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। প্রাক্তন অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সাথে ব্যবসা ও চাকুরী করছেন। এবার অত্র বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।


প্রকাশিত: April 10, 2026 | সময়: 5:35 am | সুমন শেখ

আরও খবর