সর্বশেষ সংবাদ :

ভারত ও পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল

সানশাইন ডেস্ক :

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমবি এসআইবিএল এবং এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমবি এসআইবিএল এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

 

জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে বুধবারই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সূত্র:ঢাকা পোস্ট

সানশাইন /শামি


প্রকাশিত: March 5, 2025 | সময়: 8:55 pm | Daily Sunshine

আরও খবর