সর্বশেষ সংবাদ :

চারঘাটে ১০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রাম হতে রাতে তিনজন মাদককারবারিকে ১০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলো তাজমিরা বেগম (৩০), রনি (৪৫) ও রিপন সরদার (৪৫)। তাজমিরা বেগম রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামের রাকিবুল ইসলাম রাকিবের স্ত্রী, রনি রাজশাহী মহানগরের বেলপুকুর থানাধীন বড় ধাদাস গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র এবং রিপন সরদার রাজশাহী মহানগরের কাটাখালী থানাধীন টাঙ্গন গ্রামের নকির সরদারের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মেহেদী হাসান ফোর্সসহ রবিবার রাত সাড়ে ৮টার দিকে চারঘাট থানাধীন খুদির বটতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামস্থ অভিযুক্ত তাজমিরা বেগমের বসতবাড়ির সামনে পাঁকা রাস্তার সম্মুখে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাতে রাজশাহীর ডিবি পুলিশ শালীনতা বজায় রেখে অভিযুক্ত তাজমিরা বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামায় বিশেষ কায়দায় লাগানো ডান পকেট হতে একটি স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ২০ গ্রাম এবং একইভাবে বাম পকেটে হতে একটি সাদা পলিথিনে গিটদ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ রাকিবুল ইসলাম রাকিব নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


প্রকাশিত: February 25, 2025 | সময়: 6:46 am | সুমন শেখ

আরও খবর