গোমস্তাপুরে স্কাউটসের গ্রুপ ক্যাম্পের সমাপনী

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর মুক্ত মহাদলের স্কাউটসদের গ্রুপ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। রহনপুর ইউনিয়নের মচকইল স্টার পার্কে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুর রাকিব।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মফিজ আহমেদ নাদিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ, স্কাউটস কমিশনার আব্দুল কাইউম ও ফিরোজ কবির,সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও সারোয়ার জাহান সুমনসহ অন্যরা।
সংগঠনটির আয়োজনে গত তিনদিনব্যাপী সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ